ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল নিয়াজের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ১৪ জুলাই ২০২৪
বাড়ির পাশের পুকুরে ভাসছিল নিয়াজের মরদেহ
ফাইল ফটো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে নিয়াজ আহমেদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজিবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু নিয়াজ ওই বাড়ির জহির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নিয়াজ। বেশ কিছুক্ষণ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!