শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের ওপর সাঁকো পার হওয়ার সময় মহিবুল্লাহ নামে ৪ বছরের শিশু পানিতে পরে যায়। এ সময় নয় বছরের প্রতিবন্ধী সুরাইয়া আক্তার মহিবুল্লাহকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দিয়ে সেও ডুবে মারা যায়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে সেখান থেকে তারা বরিশাল নিয়ে যায়। বরিশালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
মুহিবুল্লাহ পিপলিতা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার একই গ্রামের শহিদুল ইসলামের কন্যা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। এই এলাকার ইউপি সদস্য কিরন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।