ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির

পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ১২ জুলাই ২০২৪
পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন মিয়া গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটায় পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ইমন মিয়া পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।

তিনি হোসেনপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ বছরের ৩১ মার্চ ইমন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন। এ সব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন।

Advertisement

শুক্রবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, আটক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমন মিয়াকে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!