ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ১১ জুলাই ২০২৪
নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো

নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে মারুফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মারুফ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের হারুনের ছেলে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলের দিকে পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, বিষয়টি অবগত আছি, মারুফ বাবার সঙ্গে বিকেলে মাঠে কাজ করতে যায়। এরপর হঠাৎ বজ্রপাতে সেখানেই মৃত্যু হয়েছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!