ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপালে বজ্রপাতে প্রাণ হারালেন ইখলাস

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ১ জুলাই ২০২৪
রামপালে বজ্রপাতে প্রাণ হারালেন ইখলাস
ফাইল ফটো

বাগেরহাটের রামপাল উপজেলায় বজ্রপাতে ইখলাস শেখ নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুন) উপজেলার সুন্দরপুর মাঠে একটি মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত ইখলাস শেখ উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড় গ্রামের হাসেম শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ।

Advertisement

তিনি বলেন, দুপুরে সুদর্শন সরকার নামে একজনের মৎস্য ঘেরে কাজ করছিলেন ইখলাস শেখ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!