ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিন বজ্রপাতে প্রাণ হারালেন জাহাঙ্গীর

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ১৭ জুন ২০২৪
ঈদের দিন বজ্রপাতে প্রাণ হারালেন জাহাঙ্গীর
ফাইল ফটো

সুনামগঞ্জের জামালগঞ্জে ঈদের দিন সকালে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের পাশে হাওরে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মফিজনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহত জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

জানা গেছে, সকালে নৌকা নিয়ে জাল দিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান স্থানীয়রা। 

Advertisement

মফিজনগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য কবির আলম বলেন, জাহাঙ্গীর দরিদ্র মানুষ। সকালে নৌকা নিয়ে জাল দিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঈদের দিনে তার মৃত্যুতে আনন্দের পরিবর্তে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!