ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকচালক ও তার সহযোগী গ্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৯ জুলাই ২০২৪
ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকচালক ও তার সহযোগী গ্রেফতার
হোসেনপুর থানা। ফাইল ফটো

কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকচাপায় তিন বছরের শিশু তুহিন মিয়া নিহতের ঘটনায় ট্রাকচালক আরিফুল ইসলাম ও তার সহযোগী মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে তথ্য প্রযু্ক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার চরপুমদি এলাকা থেকে আরিফুল ইসলামকে ও মঙ্গলবার সকালে রামপুর এলাকা মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। ট্রাক চালক আরিফুল ইসলাম সদর উপজেলার নুহার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও তার সহযোগী জসিম একই উপজেলার ব্রাহ্মনকান্দি এলাকার বাসিন্দা। 

জানা যায়, গত ৭ জুলাই সকালে উপজেলার ফায়ার স্টেশনের সামনে ট্রাকচাপায় পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল গ্রামের শিশু তুহিন মিয়া নিহত হয়। এ ঘটনায় ঘাতক চালক আরিফুল ও তার সহযোগী জসিম পালিয়ে যায়। পরে এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। 

Advertisement

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!