মৃতদের পরিবারকে প্রত্যককে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রোববার রাতে এসব তথ্য জানান তিনি।
নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রামের ভবানী মোহন্তের ছেলে নরেশ মোহন্ত, শহরের তিনমাথা রেলগেট এলাকার মন্তেস্বরের স্ত্রী আতশী, শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের সুদেবের স্ত্রী রনজিতা, শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নারায়ণ কুমারের ছেলে অলক কুমার ও সারিয়াকান্দি উপজেলার সাহাপাড়ার বাসুদেব সাহার স্ত্রী জলি সাহা।
.png)
স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় ১০০ গজ আসতে ৩৩ হাজার ভল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন ৪০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, হতাহতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের সুচিকিৎসা দেওয়া জন্য চিকিৎসকের নিদের্শ দেওয়া হয়েছে।