ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৭ জুলাই ২০২৪
বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু
হাসপাতালে নেয়া হয়েছে আহতদের, ইনসেটে একজনের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় ১০০ গজ আসতেই এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতুশি (৪৫), নরেশ মহন্ত (৫৫), অলক কুমার (৫৫) ও রনজিতা। আরেকজনের পরিচয় জানা যায়নি।

Advertisement

স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় ১০০ গজ আসতে ৩৩ হাজার ভল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন ৪০ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!