শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার থানা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আব্দুর রহমান উপজেলার উজানীজোড়া গ্রামের ওমান প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে পরিবারের সঙ্গে দেবীদ্বার সদরের থানা গেইট এলাকা সংলগ্ন মুক্তি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতো। সে স্থানীয় বিএম আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নয়ন মিয়া জানান, মসজিদেই মুসল্লিদের জন্য অজুখানা রয়েছে। কিন্তু আব্দুর রহমান অজু করার জন্য পুকুর ঘাটে যায়। সে সময় ঘাটে তেমন লোকজন ছিল না। এ সময় পা পিছলে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক।