ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বসতবাড়িতে অগ্নিকাণ্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৪ জুলাই ২০২৪
নওগাঁয় বসতবাড়িতে অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর সদর উপজেলার চক দৌলত চুনাতা গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে চক দৌলত চুনাতা এলাকায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় ২০০ মণ ধান, ৩০ মণ গম, ১টি ছাগল, স্বর্ণসহ নগদ টাকা পুড়ে গেছে। 

নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!