ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ৩ জুলাই ২০২৪
বরগুনায় ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র 
সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে সাইদুর রহমান নামে এক মাদরাসা ছাত্র দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে করে আতঙ্কে রয়েছেন মাদরাসাছাত্র সাইদুর রহমানের পরিবারের সদস্যরা।

নিখোঁজ সাইদুর রহমান উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মনির হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদরাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ সাইদুর রহমানের বাবা মনির হাওলাদার মঙ্গলবার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ সাইদুর রহমানের বড় ভাই আসাদুল বলেন, ঈদের ছুটি শেষে গত সোমবার ২৪ জুন সাইদুর রহমানকে বাড়ি থেকে মাদরাসায় দিয়ে আসি। পরে শুক্রবার তার জন্য খাবার নিয়ে মাদরাসায় গেলে শিক্ষকরা জানান সাইদুর রহমান মাদরাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি।

Advertisement

মাদরাসার শিক্ষক হাফেজ ইদ্রিস মিয়া বলেন, ঈদের ছুটির পর সাইদুর রহমান মাদরাসায় আসে নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!