ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে তরুণীকে গণধর্ষণ, রিমান্ডে ৪ আসামি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১ জুলাই ২০২৪
চলন্ত ট্রেনে তরুণীকে গণধর্ষণ, রিমান্ডে ৪ আসামি
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণের মামলায় চট্টগ্রামে গ্রেফতার চারজনকে দুইদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া চারজন হলেন- মোহাম্মদ জামাল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রাশেদ ও আবদুর রব রাসেল। তারা ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মী।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, ট্রেনে তরুণী ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া চারজনের সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

Advertisement

গত বুধবার (২৬ জুন) চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলকারী উদয়ন এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রামে আসছিলেন ঐ তরুণী। সিলেট থেকে উঠে ট্রেনের খাবার বগিতে অবস্থান করছিলেন তিনি। ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি লাকসাম অতিক্রম করার সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ তরুণীর।

তরুণীর বাড়ি বান্দরবানে। তিনি ভৈরবে থাকেন আত্মীয়ের সঙ্গে। তবে সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। সেখান থেকে বাড়ি (বান্দরবান) যাওয়ার জন্যই ফিরছিলেন চট্টগ্রাম।

ট্রেনটি চট্টগ্রামে পৌঁছালে ঘটনা জানাজানি হয়। এরপর ঐদিনই (২৬ জুন) জামাল, শরীফ ও রাশেদুলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৭ জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে আবদুর রব রাসেলকে গ্রেফতার করা হয়। তরুণীর করা মামলায় পরে চারজনকে কারাগারে পাঠান আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!