রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা নামক এলাকার এ ঘটনা ঘটে। মৃত মুক্তা আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ নামক এলাকার রাজু সরদারের মেয়ে।
জানা গেছে, আমতলী পৌরসভার আলী আকব্বর হাওলাদারের বাসায় মায়ের সঙ্গে ভাড়া থাকত মুক্তা। রোববার মুক্তা স্কুলে গেলেও ক্লাস না করে দুপুর ১২টার দিকে বাড়ি চলে আসে। এ সময় বাসা ফাঁকা থাকায় মাকে উদ্দেশ্যে করে একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘মা তুমি ভালো থেকো আমি চিরদিনের জন্য চলে গেলাম’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।
.png)
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, চিরকুটে কারো বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসতালের মর্গে পাঠানো হয়েছে।