প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ট্রেনের আসার আগ পর্যন্ত ঐ নারী লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন। পরে ট্রেন আসতে দেখে তিনি লাইনের ওপর ২ হাত ছেড়ে দাঁড়িয়ে যান। এসময় ট্রেনটি নারীকে ধাক্কা দিলে লাইনের ওপর কাটা মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা রেল স্টেশনেরর স্টেশন মাস্টার আবুল কাশেম। এসময় তিনি বলেন, বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি লোকাল ট্রেনে এক নারী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত নিহত ঐ নারীর নাম-পরিচয় জানা যায়নি।
.png)
তিনি আরো জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।