মৃত শান হুয়ানমেই কুমিল্লা ইপিজেডে পি ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউস নামের ভবনে চীনা নাগরিকদের সঙ্গে থাকতেন তিনি। শনিবার সকাল সাড়ে ৮টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওই চীনা নারী মারা গেছেন। বিস্তারিত জেনে পরে জানানো হবে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। নিহতের স্বামী চীন থেকে রওনা দিয়েছেন। স্বামী আসার পর সিদ্ধান্ত হবে লাশ কোথায় পাঠানো হবে।