নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক মো. সাগর এবং তার সহযোগী বেলাল হোসেন। উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মহাসড়কের মাঝখানে ইঞ্জিন বন্ধ হয়ে একটি কাভার্ডভ্যান থেমে যায়। পরে ইঞ্জিন চালু করার জন্য পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যানের সহযোগিতা নেন চালক সাগর। এ সময় সাহায্যকারী কাভার্ডভ্যানটিকে অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ও সহযোগী নিহত হন।
.png)
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো বলেন, এ ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটি ফেলে চালক ও সহযোগী পালিয়ে যান। এসআই আনোয়ারসহ একটি টিম দুটি কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।