আটককৃত গৃহবধূ রেহানা বেগম ওই এলাকার মো. নাহিদের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন নাহিদ।
বোরহানউদ্দিন থানার এসআই মো. সিজার হোসেন জানান, ওই গৃহবধূ এবং তার স্বামী ঘরের আঙিনায় ইচ্ছাকৃতভাবে এসব গাঁজা গাছ রোপণ করেছেন। এই গাছ পরিচর্যা করে বড় করার পর এখান থেকেই গাঁজা বিক্রির লক্ষ্য ছিল তাদের। তবে তা আর হয়ে উঠেনি। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোপণ করা চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ গৃহবধূ রেহানাকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী নাহিদ পালিয়ে গেছেন।
.png)
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় স্বামী-স্ত্রীর নামে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আটককৃত গৃহবধূ রেহানা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি ও রেহানার স্বামী নাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।