দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোমিন উল্লাহর ছেলে জসিম উদ্দিন বাবু ও সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবুল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০২১ সালের ৬ জুন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকার একটি কলাক্ষেত থেকে ওই বাজারের লেদ ওয়ার্কশপের মালিক শাহিনুজ্জামান শাহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা চাঁদ আলী বাদী হয়ে ওই দিনই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১ আগস্ট দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
.png)
বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণ শেষে মামলার আসামি জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের সময় ওই দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।