ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

কাজাখস্তানের নাগরিক হত্যায় বেলারুশের নাগরিকের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ২৬ জুন ২০২৪
কাজাখস্তানের নাগরিক হত্যায় বেলারুশের নাগরিকের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে দণ্ডপ্রাপ্তদের। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক কাজাখস্তানের নাগরিককে হত্যার দায়ে এক বেলারুশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ প্রমাণ না পাওয়ায় দুই বেলারুশ নাগরিককে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ট্রেস্ট রোসেমের কর্মকর্তা মাতাভিয়েভ ভ্লাদিমির (৪৩)। এ মামলা থেকে উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডি নামে অপর দুই বেলারুশ নাগরিক খালাস পেয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে সেভেত্স ভ্লাদিমির নামে এক কাজাখস্তানের নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি তার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে দায়ী করে একটি হত্যা মামলা করেন নিকিমত কোম্পানির পরিচালক ভেদোরোভ ইউরি।

তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে তিন বেলারুশ নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায়  দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!