মঙ্গলবার রাতে ঘটনার ৯ দিন পর অপহৃত কিশোরীর বাবা জয়দেব সরকার বাদী হয়ে অভিযুক্ত ইয়াসিন আলীর বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
আসামি ইয়াসিন আলী নেত্রকোণার কেন্দুয়া উপজেলার লক্ষীনগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আর নির্জনা সরকার ধুনট উপজেলার বিলকাজুলী গ্রামের জয়েদেব সরকারের মেয়ে।
.png)
মামলা সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর সঙ্গে প্রায় এক বছর আগে ফেসবুকে নির্জনা সরকারের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে দু’জনের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে ইয়াসিন আলী প্রায়ই নির্জনাকে প্রেম প্রস্তাবের পাশাপাশি বিয়ে করার কথা বলেন। কিন্ত নির্জনা সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি মা-বাবাকে জানায়।
এক পর্যায়ে ইয়াসিন আলীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় নির্জনা সরকার। এতে নির্জনার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইয়াসিন আলী। গত ১৬ জুন সকাল সাড়ে ৬টার দিকে নির্জনা সরকার একা বাড়ি থেকে বের হন। এসময় মন্দিরের সামনের রাস্তায় পৌছামাত্র ইয়াসিন আলী ও তার লোকজন নির্জনা সরকারকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ধুনট থানার ওসি সৈকত হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, অপহৃত ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।