ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিছু বুঝে ওঠার আগেই উল্টে গেল বাস, সুপারভাইজার নিহত 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ২৬ জুন ২০২৪
কিছু বুঝে ওঠার আগেই উল্টে গেল বাস, সুপারভাইজার নিহত 
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে হঠাৎ চলন্ত বাস উল্টে সুপারভাইজার রাজন বেপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এরমধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে চরযশোরদি ইউনিয়নের গজারিয়া স্টান্ডের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন বেপারীর (৪২) বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

যাত্রীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের বাসটি গজারিয়া স্টান্ডে পৌঁছায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই চলন্ত অবস্থায় বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে নিহত হন বাসের সুপারভাইজার।

Advertisement

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম বলেন, মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!