বুধবার সকাল পৌনে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ী মন্ডলবাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি, গাছ ও মসজিদের দানবাক্স ভেঙে গুঁড়িয়ে দিয়ে পুকুরে পড়ে যায় বাসটি। এ ঘটনায় কেউ মারা যায়নি। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বোরহান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় হয়তো এমন ঘটনা ঘটতে পারে।
.png)
স্টেশন কর্মকর্তা বোরহান আলী জানান, এমআর ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে জামালপুর ফিরছিল। পথে বিদ্যুতের খুঁটি, গাছ ও মসজিদের দানবাক্স ভেঙে পুকুরে পড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।