ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিরকুট লিখে গোয়াল ঘরে যে কাণ্ড ঘটালেন স্কুলশিক্ষক

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২৫ জুন ২০২৪
চিরকুট লিখে গোয়াল ঘরে যে কাণ্ড ঘটালেন স্কুলশিক্ষক
ফাইল ফটো

শেরপুর শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান (৪৪) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কাকিলাকুড়ার ইউপি সদস্য মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। 

Advertisement

কাকিলাকুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব বলেন, স্কুলশিক্ষক মাসুদ সম্পর্কে আমার ভাতিজা। সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের লাশ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসে। মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

তিনি আরো বলেন, তার কোনো শত্রু নেই। আমাদের জানা মতে কারও সঙ্গে ঝামেলাও নেই। গতরাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা শোকাহত।

এদিকে, শিক্ষার্থীরাও তাদের শিক্ষকের এমন ঘটনায় শোকাহত।

শ্রীবরদী থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!