ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের জন্য দাঁড়িয়েছিলেন মা-মেয়ে, চাপা দিলো পিকআপ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ২৪ জুন ২০২৪
বাসের জন্য দাঁড়িয়েছিলেন মা-মেয়ে, চাপা দিলো পিকআপ
দুর্ঘটনাস্থল- ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় পিকআপ ভ্যানচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।

নিহতরা হলেন- গৃহবধূ ঝুমাইয়া আক্তার ও মেয়ে শিশু হাওয়া।

সোমবার সকালে ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকরি গ্রামে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় রাস্তার পাশে বাসের জন্য কয়েকজন দাঁড়িয়েছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝুমাইয়া ও হাওয়ার মৃত্যু হয়। এছাড়া ৪ জন আহত হন। 

ভান্ডারিয়া থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়। এছাড়া গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!