ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাই-বোনকে একসঙ্গে ছোবল, সাপ মেরে হাসপাতালে নিয়ে এলো স্বজনরা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২১, ২৪ জুন ২০২৪
ভাই-বোনকে একসঙ্গে ছোবল, সাপ মেরে হাসপাতালে নিয়ে এলো স্বজনরা
হাসপাতালে চিকিৎসাধীন রিফাত ও জান্নাতি

রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে দুই ভাই-বোনকে একসঙ্গে দংশন করেছে একটি সাপ। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে নিয়ে হাজির হন তাদের স্বজনরা।

রোববার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাদের ভর্তি করা হয়। রিফাত ও জান্নাতি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান।

জানা গেছে, রাত ৮টার দিকে বাড়ির পাশে রিফাত ও জান্নাতিকে একটি সাপ দংশন করে। দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে হাসপাতালে আনেন তারা। সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না। তারপরও রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

Advertisement

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, তার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!