শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পবা উপজেলার দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহসিন আলীর দোকানে ব্রয়লার মুরগির জন্য ফিড কিনতে ১২ বছরের মেয়েকে পাঠান তার মা। ঐ শিশু দোকানে গেলে মহসিন কৌশলে ফাঁকা বাসায় ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মহসিনের নাতি ঘটনাস্থলে এসে শিশুটিকে রক্ষা করে। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর দামকুড়া থানায় অভিযোগ করেন ঐ শিশুর পরিবার।
.png)
দামকুড়া থানার ওসি মইনুল বাশার বলেন, এ ঘটনায় শ্লীলতাহানির মামলা করা হয়েছে। তবে ওই বৃদ্ধের নাতি ঘটনাস্থলে না এলে ধর্ষণের ঘটনা ঘটতে পারতো। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।