বিষয়টি বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেন চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
স্থানীয়রা জানান, হাড়িধোয়া নদীটি মেঘনার মোহনা থেকে শুরু হয়ে নরসিংদী সরকারি গুদাম হয়ে পৌরশহর ও হাজিপুর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শিবপুর উপজেলার পুটিয়া বাজার হয়ে ভেলানগর দিয়ে চিনিশপুর গ্রামে প্রবাহিত হয়ে পলাশের শীতলক্ষ্যায় যোগ হয়েছে। বিভিন্ন জেলার নদী বেষ্টনী এলাকায় সাপ আতঙ্কের পর এবার নরসিংদীর চিনিশপুরে একটি সাপ অনেকের নজরে আসে।
.png)
চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বলেন, দুই-তিন আগে স্থানীয় লোকজন নদীর পাশে জামতলা এলাকায় একটি সাপ মেরে প্রথমে ইউনিয়ন পরিষদের সচিবকে অবগত করেন। পরিবর্ততে আমি খোঁজখবর নেই। স্থানীদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। তারা জানান, একটি সাপ মেরেছে। এই এলাকায় নাকি আরেকটি সাপ চোখে পড়েছে।
এ বিষয়ে জানতে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা সুলতানা নাসরিনের সঙ্গে কথা হলে, তিনি বলেন, এই প্রথম আপনার কাছে জানলাম। আমরাও বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করবো।
এদিকে নরসিংদীর সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ বলেন, প্রতি সপ্তাহে আমাদের সভা হয়। এসব সভায় বিষাক্ত প্রাণীর কামড় আক্রমণ ও ক্ষতি থেকে প্রতিকার পাওয়ার ভ্যাকসিন সম্পর্কে আলোচনা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কাটা, কুকুরের কামড়ের ভ্যাকসিন রয়েছে।
নোট: স্থানীয় মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপটিকে ‘রাসেল ভাইপার’ হিসেবে প্রচার করা হয়। তবে ‘ফ্যাক্ট ওয়াচ’ জানায় এটি সম্পূর্ণ নির্বিষ দুধরাজ সাপ। পরবর্তীতে আমরা ‘ফ্যাক্ট ওয়াচ’-এর তথ্য মোতাবেক খবরটি সংশোধন করি।