ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে সপ্তাহব্যাপী ভূমি সেবার উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৮ জুন ২০২৪
নরসিংদীতে সপ্তাহব্যাপী ভূমি সেবার উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে সপ্তাহব্যাপী ভূমি সেবার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার প্রমুখ।

Advertisement

এ সময় অতিথি ও আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিরম্বনায় পড়তে হচ্ছে না। সপ্তাহব্যাপী এই সেবা সপ্তাহে আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!