ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে বন্যার পানিতে প্রাণ গেল দুই শিশুর

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২০ জুন ২০২৪
মৌলভীবাজারে বন্যার পানিতে প্রাণ গেল দুই শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমদ (১৫) ও একই গ্রামের ফয়সল মিয়ার ছেলে সাদি (১০)।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে বন্যার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও ধলাই নদীর পানিতে পুরো শ্যামেরকোনা গ্রামের বাড়িঘরের আশপাশ, রাস্তা ও মাঠ পানিতে তলিয়ে যায়। পানি বেড়ে জেলা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা, মাঝপাড়াসহ কয়েকটি গ্ৰাম প্লাবিত হয়। মৌলভীবাজার-শমসেরনগর সড়কে পানি উঠে বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার হৃদয় ও সাদিকে সড়কে বের হওয়ার পর থেকে পরিবারের লোকজন তাদের খুঁজে পায়নি। এরপর আজ সকালে বন্যার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

Advertisement

চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ার আক্তার উদ্দিন জানান, বন্যার পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এ অবস্থায় শিশুদের নিরাপদে রাখার অনুরোধ করেন তিনি।

মৌলভীবাজার সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি শুনে হাসপাতালে এসেছি। বন্যার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। এ সময়ে সবার সাবধানে চলাচল করা উচিত।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!