প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।
জামাত শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মাহর গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়। মোনাজাত শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন।
.png)
ঈদের খুৎবা-পূর্ব বয়ানে খতিব কীভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কীভাবে বিলিবণ্টন করতে হবে এসব বিষয়ে আলোচনা করেন।
চসিকের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত।