শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুদাম ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দুই-তিন আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হালিশহর থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে গুদাম ঘর থেকে মৃত অবস্থায় আবু মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশে পচন ধরেছে। শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি দুই-তিন আগেই তিনি মারা গেছেন।
.png)
তিনি বলেন, স্থানীয় একজনের কাছ থেকে গুদামঘরটি ভাড়া নিয়েছিলেন বলে জানতে পেরেছি।