এর আগে, বুধবার রাতে বগুড়ার মাটিডালিতে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংকের এই উপ শাখায় ম্যানেজারসহ দুই কর্মকর্তা ও দুই কর্মচারী কর্মরত আছেন।
ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ব্যাংকের এই উপশাখায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে কর্মকর্তারা চলে যান। বৃহস্পতিবার সকালে কমকর্তারা শাখায় এসে দেখেন সিন্দুক ভাঙা। ভেতরে টাকা নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি আরো বলেন, মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় ব্যাংকের উপশাখাটি অবস্থিত। রাতে কোনো নৈশপ্রহরী ছিল না। এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
এর আগেও বগুড়ায় ব্যাংকে চুরির ঘটনা ঘটে। গত ২৬ জানুয়ারি সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে অবস্থিত এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।