ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে ব্যাংকে হানা, সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ১৩ জুন ২০২৪
গভীর রাতে ব্যাংকে হানা, সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোনো এক সময়ে শহরতলীর মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। 

ব্যাংকের এই উপ শাখায় ম্যানেজারসহ ২ কর্মকর্তা ও দুই কর্মচারী মিলে চারজন কর্মরত আছেন। তবে ব্যাংকের এই উপশাখায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানায় পুলিশ।

Advertisement

ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে কর্মকর্তারা চলে যান। বৃহস্পতিবার সকালে কর্মকর্তারা শাখায় এসে দেখেন সিন্দুক ভাঙা, ভেতরে টাকা নেই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশপ্রহরী ছিলেন না। এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!