বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকার চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এ আগুনের ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম জানান, মেঘনা টোল প্লাজায় দুপুরের দিকে তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকায় যাচ্ছিল। এ সময় বাসটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি।
.png)
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করার কারণে প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটে। তবে এ সময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, চালক ও সহকারীসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।