রোববার (৯ জুন) পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের মোহসিনিয়া আলিম মাদরাসা কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট চলাকালে এ কাণ্ড ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সমর্থক শাকিল শেখকে (২১) এ দণ্ড দেন বাগেরহাট জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ।
তিনি বলেন, মোহসিনিয়া আলিম মাদরাসা সেন্টারে নির্বাচনে অন্যদের সঙ্গে ভোটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মোতালেব হোসেন। এ সময় শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে শাকিল শেখ নামে ঐ যুবক নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। আনসার সদস্য মোতালেব হোসেন তাকে বাধা দেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।
.png)
পরে উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধের টাকা দিতে ব্যর্থ হলে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।