পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম স্টার লাইন পরিবহনের ঝুমুর কাউন্টারের ম্যানেজার ও জাহাঙ্গীর ঢাকা এক্সপ্রেসের ঝুমুর কাউন্টারের ম্যানেজার। শনিবার দুপুরে এক যাত্রীর কাছে টিকেট বিক্রিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে জাহাঙ্গীরের ভাইয়েরা আসলে মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম ও জাহাঙ্গীরকে আটক করে।
লক্ষ্মীপুর সদর থানার এএসআই আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু-জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)