ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৫ জুন ২০২৪
কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
ফাইল ফটো

কুমিল্লার হোমনায় কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, সকাল ৮টা থেকে চতুর্থ ধাপে কুমিল্লায় তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে হোমনা উপজেলার মাথাভাঙা ইউপির জগন্নাথকান্দি ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায় আনারস প্রতীকের বহিরাগত লোকজন। এ সময় মোটরসাইকেল প্রতীকের লোকজন বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়। 

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!