ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেরিন ড্রাইভ সড়কে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ৮ জুন ২০২৪
মেরিন ড্রাইভ সড়কে প্রাণ গেল পর্যটকের
ফাইল ফটো

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ তুষার (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ সময় শাহজাহান (২৩) নামে আরেক পর্যটক আহত হয়েছেন।

শনিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে রামুর হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বাসিন্দা।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশে রওনা হন। তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!