নিহত শান্ত মিয়া ডোয়াইল ইউপির চর হাটবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, সকালে বাউসী চরবাঙ্গালী এলাকায় ধনবাড়ী সড়কে একটি মাহেন্দ্র ট্রাক্টরকে পেছন দিক থেকে অন্য আরেকটি মাহেন্দ্র ট্রাক্টর ধাক্কা দেয়। এ সময় শান্ত মিয়া পেছনের ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.png)
সরিষাবাড়ী থানার এসআই মুর্শিদ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।