এবারে নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৬৯টি ভোট কেন্দ্রে ১ হাজার ৪১০টি ভোট কক্ষে সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ২ লাখ ৬৯ হাজার ৮৭০জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫৭৮ জন নারী ভোটার রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালে মাঠে রয়েছে ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক হাজার ২২জন পুলিশ, ৩ হাজার ৪০৬জন আনসার। এছাড়াও বিজিবি ও র্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)
এর আগে, মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে ইভিএম মেশিন, অমোছনীয় কালিসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়।