ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে বাসচাপায় জাবি শিক্ষার্থীসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৮ জুন ২০২৪
রংপুরে বাসচাপায় জাবি শিক্ষার্থীসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

রংপুরের গংগাচড়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোছা. আজমুদা আক্তার (রিমু) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এদিকে, হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুইজন।

নিহত রিমু নীলফামারীর জলঢাকা উপজেলার পুটিমারি গ্রামের আমিনুদ্দিনের মেয়ে। তিনি জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞানবিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিলেন।

শনিবার (৮ জুন) দুপুর‌ে উপজেলার গঞ্জিপুর ভিন্নজগত সড়কে এ দুর্ঘটনা ঘটে। অপর নিহতরা হলেন- আবুল হোসেন ও কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণী।

Advertisement

জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন। আহত চারজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক দীপা রাণী মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাবি শিক্ষার্থী রিমু।

গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!