ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ৮ জুন ২০২৪
নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন।

শনিবার (৮ জুন) সকাল ১০টার দিক থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কের মৌচাক ইউটার্নের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ওয়ার্ডবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক অবরোধকালে চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানযটের সৃষ্টি হয়। তবে পুলিশ বলছে মাত্র ৫ মিনিটে তারা অবরোধকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে। 

Advertisement

সানারপাড় এলাকার সৈয়দ সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ তিন বছর যাবত গ্যাস পাইনা ঠিকমত রান্নাবান্না করতে পারি না। রাত তিনটায় গ্যাস আছে চারটায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করে কোন ফলাফল পায়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য যেন দ্রুত গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হয়।

মাদানি নগর এলাকার গৃহিণী শাহনাজ পারভীন বলেন, আশে পাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতেছি। কিন্তু কিছুই দেখেন না তারা।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ মহাসড়ক অবরোধ করেছিল। পরে আমরা সেখানে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দেই। অবরোধকারীদের মধ্যকার ৩-৪ জন ডিসি অফিস গেছেন আর বাকিরা চলে গেছেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!