ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচন পরবর্তী সংহিতায় সুনামগঞ্জের মধ্যনগরে আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০০, ৮ জুন ২০২৪
নির্বাচন পরবর্তী সংহিতায় সুনামগঞ্জের মধ্যনগরে আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের মধ্যনগরে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ভাতিজা আজিম মাহমুদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার ছেলেকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দু পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার বিকেল ৬ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সাইদুর রহমানের (৫৬) বাড়িতে আক্রমণ করেন। 

Advertisement

এসময় সাইদুর রহমান ও তার ছেলে আরিফুর রহমান ঝিনুককে (৩৪) রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। 

এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ সদরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস বলেন, বিকেল ৬ টার দিকে মধ্যনগর থানার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির অর্ন্তগত দাতিয়াপাড়া নতুন বাজারে নির্বাচন পরবর্তী দুই পক্ষের মারামারি হয়। এ ঘটনায় দুই পক্ষের ১০/১২ জন লোক আহত হন। খবর পেয়ে সার্কেল এএসপি, মধ্যনগর থানার অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্স প্রেরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সংঘর্ষ
লিংক সফলভাবে কপি হয়েছে!