ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ৭ জুন ২০২৪
মান্দায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় বজ্রপাতে শামসুল আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ঐ গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের বাবা ফইমদ্দিন জানান, তার ছেলে বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে আহত হন শামসুল আলম। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!