শুক্রবার ভোরে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দির মৃত মফসের হাওলাদারের ছেলে দ্বীন ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজন গ্রেফতার আতঙ্কে হাসপাতালে ভর্তি না হওয়ায় তাৎক্ষণিক নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কালকিনির উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আপান কাজীর সঙ্গে একই এলাকার আনসার হাওলাদার ও কবির খাঁর সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার ভোরে আপান কাজীর সঙ্গে আনসার হাওলাদার ও কবির খাঁর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন তিনজন। এরমধ্যে দ্বীন ইসলাম নামে এক যুবককে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দ্বীন ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
.png)
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।