ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৪, ৩১ মার্চ ২০২৪
মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু
ফাইল ফটো

মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা বিস্ফোরণে আহত নিহত হারুন ঢালী (৪০) মারা গেছেন। এ নিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দুজন মারা গেলেন।

শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশের ধারণা, হাতবোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে।

কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের তিথিরচর গ্রামের আবদুল সাত্তার ঢালীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। 

Advertisement

এর আগে, এ ঘটনায় মোদাচ্ছের শিকদার (৪৫) নামের একজন মারা যান। তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে কালকিনির নতুনচর দৌলতখান এলাকায় আড়িয়াল খাঁ নদের পাশে একটি ঘরে বসে কয়েকজন হাতবোমা বানাচ্ছিলেন। এসময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে মোদাচ্ছের শিকদার মারা যান। আহত হন হারুন ঢালী ও দাদন ঢালী নামের আরো দুজন। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!