বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ইজিবাইক চালক মোহাম্মদ কাওছার আলী একই উপজেলা মুন্সিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে দামুড়হুদা উপজেলার কুতুরপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হবে। এ খবর পেয়ে কুতুবপুর পাকা রাস্তার পাশে ওৎ পাতে বিজিবির একটি টহলদল। এ সময় সীমান্তের দিকে একটি ইজিবাইক যেতে দেখে সেটিকে থামার সংকেত দেওয়া হলে চালক ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার হয়।
.png)
উদ্ধার স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।