ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে কুপিয়ে মারা সেই ছেলে কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ৩ জুন ২০২৪
মাকে কুপিয়ে মারা সেই ছেলে কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ জুন) তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, রোববার (২ জুন) রাতে পাহাড়তলী থানার ভেলুয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।

নিহত রিনা আক্তার কুমিল্লার বুড়িচং উপজেলার আকতার হোসেনের স্ত্রী। পেশায় অটোরিকশা চালক আকতার হোসেন পরিবার নিয়ে ভেলুয়ার দীঘি এলাকায় থাকেন।

Advertisement

পুলিশ জানায়, ওমর ফারুক মাদকাসক্ত। নিয়মিত ইয়াবা সেবন করেন। রোববার রাতে ইয়াবা কেনার টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করেন। টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই রিনা আক্তার মারা যান।

নগর পুলিশের এসি (পাহাড়তলী) মঈনুর রহমান বলেন, এসএসসি পাসের পর থেকে বেকার জীবন কাটাতে থাকেন ওমর ফারুক। ২০২০-২১ সালে করোনাকালে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে নিয়মিত মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চাইতেন। হত্যা মামলায় সোমবার তাকে আদালতে পাঠানো হয়। পরে কারাগারে পাঠান বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!