ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে রডবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২ জুন ২০২৪
জয়পুরহাটে রডবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে রডবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পিয়াস হোসেন (১৮) নামে চালক সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মৃত নুর মোহাম্মদ উজ্জ্বলের ছেলে। আহতরা হলেন- ট্রলিচালক খাদাইল গ্রামের বিপ্লব হোসেন ও অপর সহকারী নাদিম হোসেন।

Advertisement

স্থানীয়রা জানান, দুপুরে রডবোঝাই একটি ট্রলি আক্কেলপুর উপজেলার নারিকেলী এলাকা দিয়ে যাচ্ছিলো। এ সময় ঐ এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রলিটির নিয়ন্ত্রণ হারান চালক। পরে ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান পিয়াস। আহত হন দুইজন।

আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত পক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!